বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

বাহুবল ইউনিয়ন ব্যাংকে কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন

মোঃ আলাউদ্দিন, বাহুবল (হবিগঞ্জ) থেকে : বাহুবল ইউনিয়ন ব্যাংক শাখায় কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় অতিথিবৃন্দ ও ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, ইউনিয়ন ব্যাংক বাহুবল শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাজ্জাদুর রহমান চৌধুরী, অপারেশন ম্যানেজার মনসুর উদ্দিন, জুনিয়র অফিসার মীর শওকত আকবর, আবু নাসের, জিল্লুর রহমান, ক্যাশ ইনচার্জ নাজমুল হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর পূর্বে অতিথিবৃন্দ ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে উপজেলার প্রধান সড়কে বঙ্গবন্ধুর ছবি সংবলিত পতাকা হাতে নিয়ে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com