রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বঙ্গবন্ধু সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছবিঃ সংগৃহীত

তরফ নিউজ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখান থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বঙ্গবন্ধুকন্যা।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ৭ মিনিটে তার গাড়িবহর টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পৌঁছায়। এর আগে সকাল ৮টা ২২ মিনিটে গণভবন থেকে গাড়িবহন নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি।

এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি। সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা।

দুপুর আড়াইটায় শেখ হাসিনা নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

রাতে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করার পরের দিন বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা। ফেরার পথে বেশ কয়েকটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা। এ আসন থেকে তিনি ছয় বার সংসদ সদস্য হয়েছেন।

এছাড়াও তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) থেকে মনোনয়নপত্র নিয়ে জমা দিয়েছিলেন। পরে রংপুরের আসনটি তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেন।

সূত্র: বিডি২৪লাইভ

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com