শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

তাহিরপুরে প্রবাস ফেরত ৪২ জনের সন্ধানে নেমেছে প্রশাসন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : প্রবাস ফেরত ৪২ নাগরিকের সন্ধানে নেমেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন। বুধবার জরুরী ই-মেইল বার্তায় ওই ৪২ প্রবাস ফেরত নাগরিকের তালিকা প্রেরণ করা হয়েছে।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর ও সিলেট এমএএজি ওসমানী বিমান বন্দর ইমিগ্রেশন কতৃপক্ষ যৌথভাবে এ তালিকাটি প্রেরণ করেছেন বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা। ওই তালিকা একই দিন ই-মেইলে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ (ওসি)কে দেয়া হয়েছে।

বুধবার বিকেলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন,বুধবার ১ মার্চ হতে তালিকাধারী প্রবাস ফেরত সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪২ নাগরিক নিজ গ্রামে ফিরে আসেন।

এসব প্রবাসীরা ভারত ,সিঙ্গাপুর, দুবাই, কাতার, ওমান সহ বিভিন্ন দেশ হতে নিজ নিজ বাড়িতে ফিরেন। কিন্তু প্রবাসীরা বাড়ি ফিরলেও তারা করোনা ভাইরাস ঝুঁকি মুক্ত কীনা সে বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন রকম শারিরীক পরীক্ষা নিরীক্ষা বা অবহিত করেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা আরো বলেন, উপজেলার সাত ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ডে থাকা সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম এসব প্রবাস ফেরত নাগরিকদের পরীক্ষা নিরীক্ষার পর যদি করোনা ভাইরাস আক্রান্তের ঝুঁকি মুক্ত থাকেন তবুও তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেবেন আর করোনা ভাইরাসে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এস ভর্তি করার পর দ্রতগতভাবে রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর) যোগাযোগ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com