শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

করোনাভাইরাস : মৌলভীবাজারে প্রবাসীর বিয়ে পণ্ড, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলায় কোয়ারেন্টাইনে না মেনে বিয়ে করতে যাচ্ছিলেন গ্রীস প্রবাসী এক তরুণ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গ্রীস ফেরত ওই প্রবাসী তরুণের বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মৌলভীবাজার পৌর কমিউিনিটি সেন্টারে করোনা প্রতিরোধে সচেতনামূলক অভিযানে কনেপক্ষকে ৫০ হাজার টাকা ও কমিউনিটি সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দীন।

তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, এক তরুণ গত ৮ মার্চ গ্রীস থেকে দেশে ফেরেন। এরই মধ্যে হোম কোয়ারেন্টাইন না মেনে তিনি আজ দুপুরে বিয়ে করতে বরযাত্রীসহ পৌর কমিউনিটি সেন্টারে আসেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে জরিমানার পাশাপাশি বিয়ে বন্ধ করে দেয়। বরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এছাড়াও কোয়ারেন্টাইনে না মেনে মার্কেটে ঘোরাফেরা করা এক দুবাই ফেরত প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com