শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের সাফল্য

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসাম থানা পুলিশের চৌকস উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ওয়ারেন্ট তামিল কর্মদক্ষতায় চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসার হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম।

১৯ মার্চ (বৃহস্পতিবার) চট্টগ্রাম রেঞ্জে ফ্রেব্রুয়ারী-২০২০ মাসিক অপরাধ সভা পর্যালোচনায় ওই সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিঃ ডিআইজি জাকির হোসেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএমসহ রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ।

এছাড়াও ইতোপূর্বে ওই উপ পুলিশ পরিদর্শক ওয়ারেন্ট তামিল কর্মদক্ষতায় কুমিল্লা জেলায় সেরা পুলিশ অফিসার হিসেবে পুরষ্কার অর্জন করেন। কুমিল্লা জেলার লাকসাম থানায় যোগদান করার পর জনবান্ধব পুলিশ অফিসার হিসেবে তিনি লাকসাম থানা এলাকায় বেশ ভূয়সী প্রশংসা অর্জন করেন।

এ বিষয়ে এসআই জাহাঙ্গীর আলম জানান, প্রত্যেক পুরষ্কার প্রাপ্তিতে অপরাধ এবং অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত কাজ করার উৎসাহ বৃদ্ধি হয় এবং সামাজিক দায়বদ্ধতা বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় এ পুরষ্কার প্রাপ্তির জন্য তিনি কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিনসহ সকল উধ্বর্তন পুলিশ কর্মকর্তা এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com