শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ফেনীতে অনেকে প্রবাসীই মানছেন না হোম কোয়ারেন্টাইন

ফেনী প্রতিনিধি : ফেনীতে কোয়ারেন্টাইন  মানছে না অনেক প্রবাস ফেরত জনগোষ্ঠী।   ঢাকার ইমিগ্রেশন থেকে পাঁচ হাজার প্রবাসীর তালিকা আসলেও মাত্র ২০০-২৫০ হোম কোয়ারেন্টাইন মেনে চলছেন। আর বাকিরা চলছেন নিজের মতো করে।ফলে জেলার সচেতন মহল আছেন আতংকে। জেলা স্বাস্থ্য বিভাগের  তথ্য মতে, ২১ মার্চ পর্যন্ত ২১৯ জন মানছেন হোম কোয়ারেন্টাইন,  ১২৯০ জন তাদের পরিবারের সদস্যদের নিয়ে।

১৮ মার্চ ঢাকার ইমিগ্রেশন থেকে পাঁচ হাজারের তালিকা আসলেও প্রবাসীদের মোবাইল নাম্বার সংযুক্ত না থাকায় ও ঠিকানা অনুসারে দুই একজনের হদিস জানা গেলে বেশীরভাগ থাকছেন নজরদারির বাইরে  । এ কারণে প্রশাসন তাদের নজরদারিতে আনতে পারছেনা বলে জানান।

ফেনী জেলার বড় বাজার খ্যাত বাজারের এক ব্যবসায়ী গত ১৭ মার্চ ওমান হতে আসেন  ও নিয়মিত দোকানে বসছেন স্বাস্থ্য বিভাগের নির্দেশনা না মেনে ।এরকম আরো অনেক ব্যবসায়ী আছেন তা অনেকের অজানা। বলছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিক। তাদের অজান্তে শহরময় ঘুরে বেড়াচ্ছেন, দোকানে দোকানে যাচ্ছেন অনেক প্রবাস ফেরত। স্থানীয় ব্যবসায়ীরা তাদের দেখে দূরত্ব ও ভয়ে এড়িয়ে যাচ্ছেন।

জেলা প্রশাসক জানান  ইমিগ্রেশন থেকে তথ্য সঠিক সময়ে না পাওয়ায় এদের আওতায় আনা কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে যাদের তথ্য জানা গেছে তাদের জরিমানা করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানান,  জেলায় প্রায় ১৮ লাখ মানুষ বাস করে। ১০৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড বসানো ছাড়া , নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com