বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট

বাহুবলে বাজার নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের তদারকি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে অধিকমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি রোধ করতে বাজার তদারকি করেছে পুলিশ প্রশাসন। রোববার (২২ মার্চ) বিকাল ৫টায় উপজেলার মিরপুর বাজারে এ তদারকি পরিচালনা করা হয়। বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে তদারকি পরিচালনাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এ সময় তাঁরা বলেন, প্রত্যেক ব্যবসায়ীদেরকে দোকানে একটি স্ট্যান্ডার্ট মূল্য তালিকা ঝুলিয়ে রাখা ও ক্রয়কৃত মালের সীলমোহরযুক্ত রশিদ সংরক্ষণ করে রাখার নির্দেশনা দেন । এছাড়া কোন ব্যবসায়ী যদি অধিকমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করেন বা অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ মুনাফার লোভে ইচ্ছেমতো পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তিতে ফেললে বিষয়টি তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে অবহিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তাঁরা।

এসময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, বাহুবল কমিউনিটি পুলিশের সভাপতি আসকর আলী প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com