শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়ি পরিদর্শনে “টিম বাহুবল”

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়ি পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে “টিম বাহুবল”। সোমবার (২৩ মার্চ) দিনব্যাপি উপজেলার বিভিন্ন গ্রামের বিদেশ ফেরত প্রবাসীদের বাড়ি পরিদর্শন করে লাল সালু ও দেয়ালে কোয়ারেন্টাইন পিরিয়ড লেখার মাধ্যমে সনাক্ত করেন। পরিদর্শনকালে ইউএনও স্নিগ্ধা তালুকদার কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত প্রবাসীদের বাড়িতে নিজ হাতে অমোচনীয় কালিদ্বারা কোয়ারেন্টাইন পিরিয়ড লিখে লাল সালু কাপড় টানিয়ে দেন।

এ সময় তিনি বলেন, যে সকল প্রবাসী ভাই-বোনেরা ৮ মার্চের পরে দেশে এসেছেন আপনারা চাইলে নিজেরাই আপনাদের বাড়িতে লাল সালু কাপড় বেধে চিহ্নিত করে দিতে পারেন। ৮ মার্চের পূর্বে আসা সুস্থ প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকা জরুরি নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com