শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জ জেলার সকল পশুর হাট বন্ধে ডিসি’র নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ হাট ও পৌর শহরে থাকা সব পশুর হাট বন্ধের নির্দেশনা দিলেন জেলা প্রশাসক (ডিসি)। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জেলা প্রশাসনের ফেসবুক আইডি হতে এক গণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেন।

গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস সক্রমন নিয়ন্ত্রনে সোমবার সকাল হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলা সদর সহ বিভিন্ন উপজেলার গ্রামীণ হাট বাজার ও পৌর শহরে থাকা পশু (গরু, ছাগল, ভেড়া, মহিষ) সহ সকল গবাধি পশুর হাট বন্ধ ঘোষণা করা হল।

এ নির্দেশনা পালনে ব্যগাত ঘটলে সংশ্লিষ্ট হাটের ইজারা বাতিল,ইজারাদার সহ গবাধিপশু বিক্রেতার বিরুদ্ধে জেল জরিমানা প্রয়োজনীয় সব ধরণের আইনি ব্যবস্থা নেয়া হবে।

জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ,সকল থানার ওসি, পুলিশ পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁরি ইনচার্জ, সীমান্তে থাকা বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি), আইনশৃংখলা বাহিনি, স্থানীয় ইনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য/ সদস্যা(মেম্বার),বাজার কমিটি, সংলিষ্ট হাটের ইজারাদারকে এ নির্দেশনা দ্রত কার্যকর করতে বলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com