শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট মধ্য নরপতি গ্রামে পুর্ব বিরোধের জের ধরে আবুধাবি প্রবাসীর বাড়ি ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী পরিবারের মো. দরবেশ আলী (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন। আহত দরবেশ হাজী আব্দুল হামিদের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মধ্য নরপতি প্রবাসীর বাড়িতে।

প্রবাসীর পিতা হাজ্বী আব্দুল হামিদ জানান, বর্তমান ইউপি সদস্য মোঃ কেরামত আলীর কাছে স্থানীয় পথের বাজারে নগদ টাকা দিয়ে ১শতক জমি খরিদ করেন, কিন্তু উক্ত জমির দলিল করে দেন নাই জমির দখলও দেন নাই এনিয়ে তাদের সাথে মাঝেমধ্যে ঝগড়াঝাটি হয়, উক্ত ঘটনাকে কেন্দ্র করে আজ বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে মেম্বার ও তার লোকজন।

আহত দরবেশ আলী বলেন, আমি আমাদের পাওনা টাকা ফেরত চাইলে প্রথমে বাজারে আমারে মারপিট করে তারা, পরে এরই জের ধরে আজ শুক্রবার সকালে আমাদের বাড়িতে ঘরের বিতর প্রবেশ করে মারপিট করে তান্ডব লিলা চালায়। আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান।

প্রবাসীর ছোট ভাই কলেজ পড়ুয়া জানায় আমাদের সবাই বিদেশে থাকে তুচ্ছ বিষয় নিয়ে সবসময় আমাদেরকে মেম্বার আমাদের উপর জুলুম অত্যাচার করে আসছে । আমরা তাদের অত্যাচারে অতিষ্ট। এবিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মেম্বারের মোবাইলে ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com