শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৷

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারি বাজার ও কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজার, মুন্সিবাজার, শমসেরনগর বাজার, ভেতরবাজার, মাছ বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, কাচামাল, মাছসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কর্তৃক পুলিশ ফোর্সের সার্বিক সহযোগিতায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে পণ্য সামগ্রী সর্বনিম্ন লাভে বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয় । আইন লঙ্ঘনের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত পাল এন্ড সন্সকে ১ হাজার টাকা এবং শেখ বাবুল ষ্টোরকে ১ হাজার টাকাসহ মোট ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com