শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

শায়েস্তাগঞ্জে ধর্ষণ মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকা থেকে জোড়া ধর্ষণ মামলার আসামী স্বপন মিয়াকে (৩২) ইয়াবা ও দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এসআই মুকিত চৌধুরীসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে জোড়া ধর্ষণ মামলার আসামী স্বপন মিয়া (৩২), হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামের নানু মিয়ার মেয়ে ডালিয়া আক্তার রিপা (১৯) ও একই উপজেলার নিজামপুর ইউনিয়নের রাঙ্গেরগাঁও গ্রামের আবু তাহেরের ছেলে আল আমিন সাগর (২০)।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে । গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় জোড়া ধর্ষণ মামলাসহ ৭ টি মামলা রয়েছে। আমরা তাকে ধরতে বেশ কয়েকদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম। অবশেষে সে ধরা পড়লো ইয়াবা ও সহযোগীসহ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com