শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

সিলেটে করোনার উপসর্গ নিয়ে দুই ব্যক্তি আইসোলেশনে

তরফ নিউজ ডেস্ক : জ্বর-সর্দি-কাশি থাকায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে দুইজনকে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার বিকেলে এই দুইজনকে সিলেটে করোনাভাইরাসের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্যে নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রা হয়।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে সিলেটে নিজ বাড়িতে ফিরছিলেন এক শিক্ষার্থী। এ সময় তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় সরাসরি হাসপাতালে যান তিনি। বর্তমানে তাকে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে ওই শিক্ষার্থী সম্প্রতি কয়েকজন ইউরোপ প্রবাসীর সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে।

এছাড়া, করোনার লক্ষণ নিয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে সেখান থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হলে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।

দুইজনেরই নমুনা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হবে বলেও জানান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com