শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ডাক্তারদের নিজের গাড়ি দিয়ে দিলেন ব্যারিস্টার সুমন

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট (হবিগঞ্জ) : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে নিজের গাড়ি ডাক্তারদের জন্য দিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার (২৮ মার্চ) নিজ জন্মস্থান হবিগঞ্জের চুনারুঘাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের জন্য গাড়িটি দিয়ে ফেসবুক লাইভে আসেন তিনি। এসময় অন্য বিত্তবান ও নেতাদেরও দেশের ক্রান্তিলগ্নে এভাবে এগিয়ে আসার আহ্বান জানান সুমন।

গাড়ি দেয়ার সময় সুমন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীও (পিপিই) দেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের।

লাইভে তিনি জানান, যেহেতু তিনি নিজে হোম কোয়ারেন্টাইন মেনে চলছেন (বিশেষ দরকারে বেরিয়েছেন), তার গাড়িটি ব্যবহৃত হচ্ছে না, তাই তার গাড়িটি ডাক্তারদের ব্যবহারের জন্য দিয়ে দিয়েছেন। যদি কোনো কাজে লাগে, তবে নিজেকে ভাগ্যবান মনে করবেন।

লাইভে তিনি আরও বলেন, মরতে যদি হয় তাহলে নিজের মাতৃভূমি নিজের জেলা হবিগঞ্জের চুনারুঘাটের বাড়িতে চলে এসেছি, শুনেছি করোনায় মারা গেলে কবরও দিতে চায় না, আমি মারা গেলে যেন নিজের এলাকায় কবর দিতে পারে।

সারাদেশের বিত্তবান ও সমাজসেবকদের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, যাদের ব্যবহার করার জন্য নিজের একটি গাড়ি রয়েছে, এখন তো গাড়ি ব্যবহার করছেন না, আপনারাও চাইলে মানুষের কল্যাণে নিজের গাড়িটা কাজে লাগাতে পারেন।

লাইভ শেষে তিনি বলেন, ‘যুদ্ধ শুরু, মরলে শহীদ, বাঁচলে সবাইকে নিয়েই বাঁচেন।’

সামাজিক নানা অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে বেশ পরিচিত সুপ্রিম কোর্টের আইনজীবী সায়েদুল হক সুমন। যেখানেই অনিয়ম দেখেন বা যে অসঙ্গতি চোখে পড়ে, সেটার বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে কথা বলেন তিনি।

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাস জানান, ব্যারিস্টার সুমনের মতো  মহৎ কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হয়তো বাংলাদেশ দ্রুত করোনা মুক্ত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com