শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

বাহুবলে করোনা প্রতিরোধে জীবানুনাশক ঔষধ স্প্রে করলো প্রশাসন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জীবাণু নাশক ঔষধ স্প্রে করা হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত বাহুবলে বাজারের প্রধার সড়ক, ভিতর বাজার, হামিদনগরসহ শহরের বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ী দিয়ে জীবাণু নাশক ঔষধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া বাজারের আনাচে-কানাচে হ্যান্ডপাম্প দিয়ে ঔষধ স্প্রে করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বাজারেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রশাসন থেকে জানানো হয়। এ কার্যক্রমের ফলে শহরের জীবাণু বিস্তার রোধে অনেকটা কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রশাসন মনে করছে।


উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু জানান, উপজেলার সকল নাগরিকদের সুরক্ষিত রাখতে জীবানুনাশক ঔষধ স্প্রেসহ সব ধরনের জনকল্যাণমূলক কাজ চলমান রয়েছে। জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ, গরিব, অসহায় ও দিনমজুরিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com