শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

করোনা মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাজ্যের

তরফ নিউজ ডেস্ক : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী (বিদেশ ও কনমওয়েলথ বিষয়ক) লর্ড আহমেদ অব উইম্বলডন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আওতায় আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘লর্ড আহমেদ যিনি একই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর যৌন সহিংসতা প্রতিরোধ বিষয়ক বিশেষ প্রতিনিধিও আজ বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এই সহায়তা প্রদানের প্রস্তাব দেন।’

প্রেস সচিব বলেন, টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের মন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী এ সময় এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন, কেননা তাঁরা ইতোপূর্বে করোনা সংক্রমিত হন।

‘প্রধানমন্ত্রী তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন’, যোগ করেন প্রেস সচিব।

প্রধানমন্ত্রী এ সময় প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তাররোধে ব্রিটিশ সরকারের পদক্ষেপের প্রশংসা করেন।

তিনি এ সময় করোনাভাইরাস প্রতিরোধে তাঁর সরকরের পদক্ষেপ সম্পর্কে ব্রিটিশ মন্ত্রীকে অবহিত করেন।

‘আমরা এই বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে ভাবে কাজ করতে আগ্রহী,’বলেন প্রধানমন্ত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com