শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন ও সেনাবাহিনী’র যৌথ টহল

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যৌথ টহলে নেমেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর বিশেষ টিম। আজ (২৮ মার্চ) বিকালে উপজেলার বিভিন্ন বাজারে এ টহল পরিচালনা করা হয়।
এসময় বাহুবল ও পুটিজুরী বাজার এলাকায় হ্যান্ড মাইক দ্বারা জনগণকে ঘরে থাকাসহ করোনা প্রতিরোধে নানা পরামর্শ দেওয়া হয়। এছাড়া জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে প্রচারণা চালানো হয়।

এক অসহায় প্রতিবন্ধী’র হাতে চাল তুলে দিচ্ছেন ইউএনও স্নিগ্ধা তালুকদার

এছাড়াও স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে বিভিন্ন বাজারের ঘুরে ঘুরে অসহায়, দরিদ্র ও শিশুদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। হতদরিদ্র দিনমজুর ও অসহায় রিক্সা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ১০ কেজি চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে। পরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকার অভিযোগে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিষ্টফার হিমেল রিছিল পৃথক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

সেনাবাহিনীকে সাথে নিয়ে এক বিদেশ ফেরত প্রবাসীর বাড়ি পরিদর্শন করছেন ইউএনও

ইউএনও স্নিগ্ধা তালুকদার জানান, বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তির অবস্থান নির্ণয় ও তাদের নিজ নিজ অবস্থানে কোয়ারেন্টিন নিশ্চিত করাই হবে সেনাবাহিনীর মূল লক্ষ্য। এছাড়া সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। তিনি আরো জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক ঔষধ ছিটানো হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com