শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মাধবপুরে পুলিশের বাড়িতে ডাকাতি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে পুলিশের এএসআই মো. আনোয়ার আলম খাঁন (সোহেল) এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে মাধবপুর উপজেলার ঘিলাতলী পশ্চিমপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

তবে এসময় পুলিশের এএসআই তার কর্মস্থল সুনামগঞ্জের ছাতকে ছিলেন। বাড়িতে তার ছোট ভাই ও মা ছিলেন।

তারা জানান, রাতে বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল রান্না ঘরের ভেতর দিয়ে গিয়ে দরজার ভেঙ্গে বসত ঘরে ডুকে তার ছোট ভাই এডভোকেট শাহনুর আলম খাঁন (ফয়সাল) ও মা সহ পরিবারের সদস্যদের হাত পা বেঁধে প্রায় ১০ দশ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা ও ৩টি মোবাইল নিয়ে যায়।

আনোয়ার আলম খান জানান, ডাকাত দল ঘরে ডুকে সবাইকে বেঁধে ফেলে আমার মাকে হুমকি দেয় আমার ভাইকে মেরে ফেলবে। ভয় পেয়ে আমার মা একটি বিশেষ কাজের জন্য জমি বন্ধক দিয়ে ঘরে রাখা ১ লাখ টাকা স্থানীয় মসজিদ ফান্ডের ৪০ হাজার টাকা ও আমার বোনের ১৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণলংকার ও মায়ের ৫ ভরি স্বর্ণলংকার এবং ছোট ভাই ও মায়ের ৩ টি মোবাইল ফোন তাদের দিয়ে দেয়।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই আমি ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত কয়েকদিনে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে তিনটি ডাকাতির ঘটনা ঘটে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com