রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

সর্দি জ্বরে স্ত্রীর মৃত্যু, স্বামীকে শামছুদ্দিন হাসপাতালে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে স্ত্রীর মৃত্যুর পর স্বামীকে করোনাভাইরাস পরীক্ষার জন্য সিলেট পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (৩০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর ৫ টা ৩০ মিনিটে সুনামগঞ্জের ৫৫ বছর বয়সী এক মহিলাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে স্বজনরা নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা রোগীকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন এবং স্বজনরা মরদেহ বাসায় নিয়ে যান। বিষয়টি সিভিল সার্জনের দৃষ্টিগোচর হলে তিনি সিনিয়র কন্সাল্ট্যান্ট মেডিসিনের নেতৃত্বে ডেপুটি সিভিল সার্জন, মেডিকেল অফিসার ও স্বাস্থ্য সহকারীকে সদস্য করে একটি তদন্ত টিম গঠন করেন ও তাদের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তদন্ত টিম রোগীর বাড়িতে যান কিন্তু ইতিমধ্যে রোগীর দাহ সম্পন্ন হয়ে যাওয়া রোগীর পুনঃমূল্যায়ন পরীক্ষা সম্ভব হয়নি। জিজ্ঞাসাবাদে মৃত মহিলা স্বামী জানান, তিনি দীর্ঘদিন ধরে যাবত উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং অনিয়মিত ওষুধ সেবন করতেন। গেল এক সপ্তাহ ধরে তার স্ত্রী জ্বর, কাশি ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মৃত মহিলার স্বামীও গত কয়েকদিন ধরে জ্বর, কাশিতে এবং বর্তমানে ভয়ে আছেন এবং তিনি সিলেট গিয়ে চিকিৎসা আইসোলেশন ও কোভিট-১৯ এর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ইচ্ছা পোষন করেছেন। তদন্ত কমিটিও এ ব্যাপারে সম্মত হয়ে যেহেতু স্ত্রী মৃত্যুবরণ করেছেন তাই তার স্বামীর নমুনা সংগ্রহ করে কোভিট-১৯ এর প্রয়োজনীয় পরীক্ষা দরকার। তাই সিভিল সার্জনের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে রোগ নির্ণয়ের উদ্যোশে মৃত মহিলার স্বামীকে সিলেটের শহীদ শামসউদ্দিন হাসপাতালে প্রেরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com