বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান প্রধানমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : দেশে আসন্ন বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার জন্য আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা প্রশাসকদের সাথে এক ভিডিও কনফারেন্স আলোচনার শুরুতে তিনি এ আহবান জানান।

দেশে প্রতিবছর ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপিত হয়। এদিনে হাজার-হাজার মানুষ দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে।

করোনাভাইরাসের সম্ভাব্য সংক্রমণ মোকাবেলা দেশে চলমান সরকারি ছুটি আরও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, নববর্ষের অনুষ্ঠান আমি মনে করি ডিজিটাল পদ্ধতিতে আপনারা করতে পারি। বিশাল জনসমাগম করে এই অনুষ্ঠান সারা বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এটা আমার বিশেষ অনুরোধ।

শেখ হাসিনা বলেন, নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখতে বলার বিষয়টি তার জন্য কষ্টের বিষয়। কষ্ট বেশি লাগছে আমার। এটা ঠিক যে নববর্ষের অনুষ্ঠান আমরাই শুরু করেছিলাম অনেক বাধা-বিঘ্ন অতিক্রম করে। কিন্তু আজকে সেটাও আমাকে বন্ধ রাখতে হচ্ছে এই কারণে যে মানুষের কল্যাণের দিকে তাকিয়েই কিন্তু এটা আমরা বন্ধ রাখছি। কাজেই নববর্ষের অনুষ্ঠান আপনারা করবেন না। এটা আপনারা বন্ধ রাখবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com