বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট

করোনা মোকাবিলার ৩০ বস্তা চালসহ দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : করোনা মোকাবিলায় বিশেষ বরাদ্দের ১০ টাকা কেজির চাল বিক্রি না করে বস্তা বদলে আত্মসাতের সময় ৩০ বস্তা চালসহ দুজনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং এলাকার নিয়ামতপুরের একটি দোকান থেকে চালসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গৌরারং ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সভাপতি শওকত আলী ও স্থানীয় চালের ডিলার বিপ্লব সরকার।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করোনা সংকটকালীন প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ১০ টাকা কেজির চাল বিক্রি না করে বস্তা বদলে আত্মসাতের সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com