মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেট শামসুদ্দিন হাসপাতালে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড় টায় শামসুদ্দিন হাসপাতালের কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ কিশোরী।

এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে সিলেটের বালাগঞ্জ উপজেলার ১৬ বছর বয়সী ঐ কিশোরী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় এক সংবাদ সম্মেলনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান।

তিনি বলেন, কিশোরী ভর্তি হওয়ার পরপরই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখে অক্সিজেন ও অন্যান্য সার্পোট দেয়া হয়েছে। কিশোরীর ইতিহাস নিয়ে আমরা জানতে পারলাম তার শরীরে করোনাভাইরাসে উপসর্গ নেই। দুই মাস আগে থেকেই তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল।

তিনি আরও বলেন, যেহেতু সে কোন বিদেশীর সংস্পর্শে যায় নি সেজন্য তার করোনা পরীক্ষার দরকার নাই। কারণ আমাদের চিকিৎসকরা এটিকে স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত করেছেন। আমরা কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হবে। পরিবার স্বাভাবিক প্রক্রিয়ায় মরদেহ দাফন করবেন।

নমুনা রাখার দরকার নেই জানিয়ে তিনি বলেন, আমরা তার নমুনা রাখবো না। কারণ এটি স্বাভাবিক মৃত্যু। সেজন্য আমরা কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দেব।

এদিকে সিলেটে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া আরও ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। মঙ্গলবার (৩১ মার্চ) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com