শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

বাহুবলে টিসিবির তেল মজুদ করার দায়ে ব্যবসায়ীর কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে টিসিবির সয়াবিন তেল অবৈধভাবে ক্রয় করে মজুদ করার দায়ে শাহজাহান নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ দন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, বাহুবল বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান মিয়া বিভিন্ন নামে টিসিবির পণ্য সয়াবিন তেল অবৈধভাবে ক্রয় করে মজুদ করেন। গোপন সংবাদে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার অভিযান চালিয়ে ৭৫ লিটার সয়াবিন তেল জব্ধ করেন। পরে শাহজাহান মিয়াকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অবৈধ মজুদদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও করোনা ভাইরাস পরিস্থিতিতে বাজার দর স্বাভাবিক রাখতে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com