বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ

ক্ষুধার্ত চা শ্রমিকদের মাঝে এসপি মোহাম্মদ উল্লার ত্রাণ বিতরণ

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানের শতাধিক চা শ্রমিকের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম পিপিএম।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলার দূরবর্তী সীমান্ত এলাকা রেমা চা বাগানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

করোনা ভাইরাসের প্রভাবে দেশবাসী যখন ঘরবন্দী, খেটে খাওয়া মানুষ যখন ঘরে বসে ধুকছেন, ঠিক তখন তাদের মুখে আহার তুলে দিচ্ছেন হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্লাহ।

তিনি বলেন ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়। টাকা পয়সা দিয়ে কি হবে? যদি আমার পাশের মানুষটি ক্ষুধার্ত থাকে। তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, ওসি (তদন্ত) চম্পক ধাম, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল হক সোহেল, সাবেক সভাপতি শাকিল চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাস সাগর, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com