বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৫৪

তরফ নিউজ ডেস্ক : দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে এনিয়ে মোট মৃতের সংখ্যা দাড়ালো ৬ জনে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছে ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ জন হয়েছে। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।

প্রসঙ্গত, গত ৮ মার্চ প্রথম বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫৪ জন, মারা গেছেন ৬ জন।

দেশে ভাইরাসটির বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনায় বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৮ লাখ ৫৯ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যাদেরমধ্যে মারা গেছেন প্রায় ৪২ হাজার ৩২২ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com