রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে মামদ-জলিকা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

এক দরিদ্র মহিলার হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হচ্ছে।

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে মামদ হোসেন এন্ড জলিকা বিবি মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দরিদ্র, দিনমজুর পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শনিবার (০৪ এপ্রিল) বিকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নিজগাঁও গ্রামের ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাতার প্রবাসী মোহাম্মদ নাজির হুসাইন হাসু’র সভাপতিত্বে ও মোঃ আলাউদ্দিনের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, প্রাক্তন শিক্ষক আকবর হোসেন (ময়না মিয়া), হবিগঞ্জ রেনেসাঁ’র ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের মোঃ শাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, ফজলুর রহমান ফজল, আল ইমরান খান, মহসিন মিয়া, ফজলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, কাতার প্রবাসী মোহাম্মদ নাজির হুসাইন হাসু গত ১৯ মার্চ দেশে আসেন এবং ০২ এপ্রিল তার কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com