বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

কুলাউড়ায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

তরফনিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় আব্বাস আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার চাতলাপুর তেমোহনী সংলগ্ন এলাকা হতে তাকে আটক করা হয় বলে শুক্রবার সকালে র‌্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক এর  মেজর মো. শওকাতুল মোনায়েম ও অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল এলটোরেক্সসহ (নিষিদ্ধ মাদক) আব্বাস আলীকে আটক করে র‌্যাব-৯।

পরে আটককৃত আব্বাস আলীকে উদ্ধারকৃত মাদকসহ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‍্যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com