বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মৌলভীবাজারে আটকা পড়েছে দিল্লির তাবলিগ জামাত

দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদ এলাকায় তাবলিগ জামাতের দুই জন। ছবি: রয়টার্স

তরফ নিউজ ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে দিল্লির নিজামুদ্দিনের ১২ সদস্যের একটি জামাত আটকা পড়েছে। ভারতের ৯ জন ও বাংলাদেশের তিন জন সদস্য রয়েছেন এই জামাতে।

রাজনগর থানা পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে কোয়ারেন্টিনের নিয়ম পালনের জন্য বলেছে। সেই সাথে তাবলীগের কোন কার্যক্রম না চালানোর জন্য বলা হয়েছে।

ভারতের ওই জামাতের সদস্যরা গত ২৪ মার্চ থেকে ফতেপুর ইউনিয়নের হামিদপুর আফতাবনগর মাদ্রাসা মসজিদে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ভারতের নিজামুদ্দিন মারকাজ থেকে গত ২৪ ফেব্রুয়ারি ৯ সদস্যের জামাতটি বাংলাদেশে আসে। তাদের সঙ্গে বাংলাদেশ আরও তিন সদস্যকে যুক্ত করে ১২ জনের জামাত গত মার্চের শেষ দিকে মৌলভীবাজারের রাজনগরে আসে। রাজনগরের বিভিন্ন জায়গায় ধর্মপ্রচার করে দলটি ২৪ মার্চ উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় যায়।

সরকার সারাদেশে যান চলাচল বন্ধ ঘোষণা করলে ভারতীয়রা আটকা পড়েন। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের খোঁজ-খবর নেয়। তাদেরকে তাবলীগী কার্যক্রম বন্ধ রেখে মাদ্রাসার বাইরে না যাওয়ার জন্য‌ও বলেছে পুলিশ। মসজিদেও আলাদা জায়গায় নামাজ পড়তে বলা হয়েছে তাদের।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, পুলিশ ভারতের ওই জামাতের খবর পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছি। প্রত্যেকের পাসপোর্ট নাম্বার ছবি সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com