শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

এবার কোভিডে আক্রান্ত সিলেটের এক চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ আক্রান্ত প্রথমবারের মতো একজনকে শনাক্ত করা হয়েছে সিলেটে

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

তিনি জানান, শনাক্ত হওয়া রোগী একজন পুরুষ। পেশায় ডাক্তার। তার বয়স ৪৫ বছর। নগরীর হাউজিং এস্টেট এলাকায় তিনি বসবাস করতেন। সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের মত উপসর্গ থাকায় শনিবার (৪ এপ্রিল) তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এর পাঠানো হয়।

রোববার সন্ধ্যায় রিপোর্ট আসে। রিপোর্টে তার শরীরে কোভিড-১৯ জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে।

শনাক্ত রোগীকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে পাঠানো হয়েছে । পাশাপাশি তার পুরো বাসাটি লকডাউন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com