রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কুমিল্লায় খেলতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে সহপাঠীদের সাথে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় সালাউদ্দিন (২০) নামে অপর সহপাঠী গুরুতর আহত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে স্থানীয় একটি মাঠে এ ঘটনা ঘটে। হাসি-খুশি কিশোর সাফায়েত ফুটবল খেলতে গিয়ে শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়িতে ফেরায় পরিবার, বন্ধুবান্ধব ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মা-বাবা বারবার কান্নায় ভেঙ্গে পড়ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন বিকেল সাড়ে ৩টার দিকে সহপাঠীদের সাথে পাশ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল পৌনে ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে ওই কিশোরের সহপাঠী ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২০) গুরুতর আহত হয়ে স্থাণীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে স্থাণীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com