রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

করোনায় দুদক পরিচালকের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদক কর্মকর্তা সাইফুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ২৭ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় গত চার দিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বর্তমানে তার স্ত্রী-সন্তানদের হাসপাতালের আইসোলেসনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

জালাল সাইফুর রহমান ২২ ব্যাচের প্রশাসন ক্যাডার ছিলেন। দুদকের এ পরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে আসীন ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে তাকের দুদকের পরিচালক হিসেবে স্থানান্তরিত করা হয়।

তার বাড়ি ফেনী জেলায়। তার একমাত্র ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com