রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সরকারি নির্দেশ অমান্য করায় দুই ব্যবসায়ীর জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এ জরিমানা করেন।

এরমধ্যে উপজেলার মিলনগঞ্জ বাজারে ফাহমিদা এন্ড হাবিব ষ্টোরকে ৫ শত টাকা ও ইমামবাড়ী বাজারে ফাতেমা ক্লথ ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় পুলিশ সদস্যরা সামাজিক দূরত্ব বজায় ও সরকারের নির্দেশনা মোতাবেক বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেন। প্রতি দোকানে একাধিক ক্রেতা যাতে এক সাথে ঢুকতে না পারে সে ব্যাপারেও নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য জনগণকে উৎসাহিত করা হয়। পাশাপাশি তারা বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের বিষয়টিও পর্যবেক্ষণ করেছেন।

এ সময় নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, সরকারি আইন অমান্য করে দোকানপাট খোলা রাখা যাবে না। সরকারি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সবাইকে প্রয়োজন ছাড়া বাসার বাহিরে না আসার জন্য আহ্বান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com