বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ

মাধবপুরে নিজ পিস্তলের গুলিতে আহত এএসআই

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহীন মিয়া।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এটি অসাধানতাবশত একটি দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মুর্শেদ আলম জানান, আমি অন্য জায়গায় দায়িত্ব পালনে ছিলাম। পুরো ঘটনা সম্পর্কে অবগত নই। আহত শাহীন মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com