বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ

কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় করোনাভাইরাসের উপসর্গ সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শিশুটি মারা যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুর রহমান বলেন, কিছু দিন আগে শিশুটির নিউমোনিয়ায় আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়। এখন কি কারণে মারা গেছে ডাক্তার ছাড়া সঠিক বলা যাবে না।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক দল গিয়ে কালেঙ্গা গ্রামের লিটন মিয়ার মৃত ২ বছরের শিশুর নমুনা সংগ্রহ করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না। তবে প্রাথমিক ভাবে ধারনা শিশুটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। হয়তো নিউমোনিয়া জনিত সমস্যায় হয়তো মারা গেছে।

তিনি আরও জানান, সাধারণত ছোট শিশুর নিউমোনিয়ার সাথে জ্বর, শ্বাসকষ্ট থাকে। আগামী রোববার রিপোর্ট আসলে মৃত্যুর কারণ বুঝা যাবে। শিশুটি জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক জানান, আতঙ্ক নয় সবাইকে সচেতন করতে ওই পরিবারকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। টেস্টের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com