মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লাকসামে বিএস টাওয়ারের খাদ্যসামগ্রী বিতরণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : লাকসাম পৌর শহরের বিপণীবিতান বিএস টাওয়ারের মালিক শফিকুর রহমান সিমুর ব্যক্তিগত উদ্যোগে ৯ এপ্রিল (বৃহস্পতিবার) পৌরএলাকার প্রতিবেশী বিভিন্ন পাড়া মহল্লা ও নিজ জন্মস্থান কালিয়াপুর গ্রামে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কালে শফিকুর রহমান সিমু বলেন, সরকার, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক সংগঠন ও ব্যবসায়ীদের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তিরা তাদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় গরীব আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালে এই সমাজে কেউ আর অনাহারে বা অর্ধাহারে থাকবেনা।

তিনি নিজ এলাকার অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য ওই এলাকার সকল সামর্থ্য ও বিত্তবানদের প্রতি আহবান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com