মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

আজিজুল হক সেলিম, বাহুবল (হবিগঞ্জ) থেকে : বাহুবলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ হিলসস্থ বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।

পরে বধ্যভূমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম মুন্সী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী ফিরোজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মখলিছুর রহমান।


উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার আমজাদ হোসেন ভূইঞা, উপজেলা মৎস্য অফিসার আফজল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিউজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, আমরা সবুজ সংঘের সাধারণ সম্পাদক এম এ মজিদ তালুকদার, মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক এম. শামছুদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেব, উপজেলা টেকনিশিয়ান হারুন অর রশিদ, ব্যবসায়ি ফয়সল আহমেদ সুহেল ও ফজলুর রহমান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com