শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

লাকসামে আরও দুইজনের নমুনা সংগ্রহ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: শরীরে করোনা ভাইরাস উপসর্গের উপস্থিতি টের পেয়ে কুমিল্লার লাকসামে আরো দুইজনের নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

১১ এপ্রিল (শনিবার) নতুন করে আরও দূইজনের শারীরিক অবস্থা নিশ্চিত হতে করোনা উপসর্গ নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে আইইডিসিআর-এ প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী।

এদের মধ্যে একজনের বয়স ৪০ এবং অপরজনের বয়স ৪২ বছর। এরা দুইজন পৌর এলাকার ৬নং ওয়ার্ডে বসবাস করেন।

এদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মী রয়েছে। এনিয়ে শুক্রবার ও শনিবার দুই দিনে দুইজন স্বাস্থ্যকর্মীসহ লাকসামে ৫ জনের করোনা উপসর্গ নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com