বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

তাহিরপুরে ১১শ’ পরিবারে খাদ্য সহয়তা দিলেন আ’লীগ নেতা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: করোনা (কোভিড -১৯) এর থাবায় বিশ্বের অন্যান্য দেশের ন্যায়।নিজ দেশের ক্রান্তিলগ্নে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাধেরকলা গ্রামের বিশিষ্ট কয়লা ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এম,এ ইউনুছ আলীর ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এলেন ১১ শত নিম্ন আয়ের মানুষজনের পাশে।

রোববার (১২ই এপ্রিল) সকাল ১১টা থেকে শুরু করে দিনব্যাপি সাধেরকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে সাধেরকলা, হলহলিয়া, মাটিকাটা, পুরানখালাশ, লেদারবন্ধ, বিন্নারবন্ধ, হাফানিয়া সহ সাতটি গ্রামের নিম্ন আয়ের মানুষজনের মধ্যে খাদ্য সহায়তার ১০ কেজি ওজনের চাউলের ব্যাগ তুলে দিলেন ওই নেতা।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান-সহায়তার উদ্যোগ দেখে আমি অনুপ্রেরিত হয়েছি।তাই নিজের সামর্থ অনুযায়ী নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের যে কোন পরিস্থিতে আমার এই সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট কয়লা ব্যবসায়ী হান্নান মুন্সি, কয়লা ও চুনাপাথর ব্যবসায়ী বোরহান উদ্দিন, ট্যাকারঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মোঃ আবু মুসা, আ’লীগ নেতা হাজী আবু তালিব, দক্ষিণ বড়দল ইউনিয়ন আ’লীগ সভাপতি হাজী মোঃ সিদ্দিকুর রহমান, আসমত আলী, ইউপি সদস্য আব্দুর রউফ, দক্ষিণ বড়দল ইউনিয়ন যুগ্ন-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুবলীগ নেতা মাসুক মিয়া প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com