বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

লাকসামে ৩ জনের শরীরে করোনা ভাইরাস নাই

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: লাকসামে করোনা ভাইরাস কোভিড-১৯ এর উপসর্গে গত ১০ এপ্রিল (শুক্রবার) পৌর এলাকার ৮নং ওয়ার্ড গন্ডামারা গ্রামের একজন, ৬নং ওয়ার্ড সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী এবং গোবিন্দপুর ইউনিয়নের মেল্লা গ্রামের একজনসহ তিন জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ওই দিন তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠিয়েছিল লাকসাম স্বাস্থ্য বিভাগ।

আজ ১২ এপ্রিল (রোববার) তিনজনের রিপোর্ট স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছে। এতে ওই তিনজনের শরীরে কোভিড-১৯ এর ভাইরাস পাওয়া যায়নি।

তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ১১ এপ্রিল (শনিবার) অপর দুই জনের নমুনা পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার পাওয়া যাবে।

এই তথ্য নিশ্চিত করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল আলী বলেন, লাকসামে তিনজনের শরীরে কোভিড-১৯ এর ভাইরাস পাওয়া না গেলেও কাউকে ঘর থেকে বের হওয়া যাবেনা। তিনি সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়ে নিরাপদে এবং সুস্থ থাকার আহবান জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com