বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

সুনামগঞ্জ জেলা লকডাউন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা অবরুদ্ধ বা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গঠিত জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একটি গণবিজ্ঞপ্তি জারি করে লকডাউন ঘোষণা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

আজ রোববার বিকেলে প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৫টা থেকে এই লকডাউন কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয়, আঞ্চলিক সড়ক, মহাসড়ক কিংবা নৌপথে অন্য কোন জেলা থেকে সুনামগঞ্জ জেলায় প্রবেশ কিংবা এ জেলায থেকে অন্য কোথাও যাওয়া যাবে না।

এছাড়াও জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নির্দেশনা অনুযায়ী, লকডাউনে সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা এর মধ্যে পড়বে না এবং পূর্বের ঘোষিত সামাজিক দূরত্ব বিষয়ক সব বিজ্ঞপ্তি বলবৎ থাকবে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

রোববার সকালে সুনামগঞ্জ জেলায় প্রথম একজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com