রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ওজনে কম দেওয়া আওয়ামী লীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে ১০ টাকা কেজির সরকারি চাল বিক্রিতে ওজনে কম দেওয়ায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খানকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দল থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমির হোসেন মাস্টার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের দুর্যোগময় পরিস্থিতে দরিদ্র মানুষের পাশে না দাঁড়িয়ে উল্টো সরকারি চাল ওজনে কম দিয়েছেন নজরুল ইসলাম খান। এটি অত্যন্ত দুঃখজনক। তার অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সুবিধাভোগী কার্ডধারী দরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করেন তিনি। এ সময় মাথাপিছু ৩০ কেজির পরিবর্তে ২৪-২৫ কেজি করে চাল দেন নজরুল ইসলাম।

খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান খানসহ পুলিশ পাঠান। তারা ঘটনাস্থলে গিয়ে ওজনে চাল কম দেয়ার বিষয়টি হাতেনাতে প্রমাণ পান।

সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালের ডিলার নজরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তার ডিলারশিপ বাতিল করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com