রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

না ফেরার দেশে করোনা আক্রান্ত ডা. মইন

তরফ নিউজ ডেস্ক : তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে হেলেন সিলেটের প্রথম করোনা আক্রান্ত ডা. মঈন উদ্দিন। বুধবার সকাল ৬ টা ৪৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায় গত ৫ই এপ্রিল। করোনা আক্রান্ত হওয়ার পর তিনি নগরীর হাউজিং এস্টেটের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। ৭ই এপ্রিল তাঁর শ্বাসকষ্ট দেখা দিলে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা না থাকাায় ৮ই এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়।

সোমবার তাঁর শাররীক অবস্থার অবনিত হলে আইসিইউতে নেয়া হয়।

তাঁর মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। ডা. মঈনের বাড়ি নগরীর হাউজিং এস্টেট এলাকায়। মুল বাড়ি সুনামগঞ্জের ছাতকে।

সিলেট সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি জানিয়েছেন- তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি নগরীর ইবনে সিনা হাসপাতালের চেম্বারে রোগী দেখতেন। মানবিক ডাক্তার হিসেবে তার পরিচিতি ছিলো সবার কাছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com