মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

না.গঞ্জে ডাক্তার-নার্সসহ হাসপাতালের আরও ১৩ জন করোনা আক্রান্ত

তরফ নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সুপারসহ আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে আইসোলেশনে। এখন পর্যন্ত হাসপাতালটিতে তিনজন চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা ১৬ জনে দাঁড়ালো।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল সুপার ডা. গৌতম রায় বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের মেডিসিন বিভাগের একজন চিকিৎসক প্রথম করোনা আক্রান্ত হন। পরে ওই হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসক আক্রান্তের খবর পাওয়া যায়। আক্রান্ত হন হাসপাতাল সুপারের সহকারীও (পিএ)। এরপর ওই হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের মধ্যে ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনায় নতুন করে আরও ১৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে হাসপাতাল সুপার, নার্স, অফিস সহকারী, স্টোরকিপার ও ওয়ার্ডবয় রয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সুপার ডা. গৌতম রায় বলেন, হাসপাতালের স্টাফসহ নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছেন। এর আগে তিনজন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আমিও করোনা পজেটিভ, বর্তমানে আইসোলেশনে আছি।

হতাশার নিশ্বাস ফেলে তিনি বলেন, চিকিৎসকরা আক্রান্ত, স্টাফ আক্রান্ত। এভাবে তো আর চিকিৎসা দেয়া যাবে না। এতে অন্যরাও আক্রান্ত হবেন। স্বাস্থ্য বিভাগে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com