সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ঘরে বসে তারাবি পড়েন: প্রধানমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা দেখেছেন সৌদি আরব, সেখানে পর্যন্ত মসজিদে নামাজ বা জমায়েত হওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি তারাবির নামাজও সেখানে হবে না। সবাই ঘরে বসে পড়বে। খুব সীমিত আকারে সেখানে তারা পড়ছেন, সেখানে তারা নিষেধ করে দিয়েছেন। আল্লাহর ইবাদত, ইবাদত তো আপনি যেকোনো জায়গায় বসে করতে পারেন। এটাতো আল্লাহর কাছে সরাসরি আপনি করবেন। বরং এখন আরও ইবাদত করার ভালো একটা সুযোগ আছে।’

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় করোনা পরিস্থিতি নিয়ে গণভবন থেকে ঢাকা বিভাগের নয়টি জেলার প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে রোজা। রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন, খাদ্যসামগ্রী, যাতে অসুবিধা না হয়, সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু, সেই সঙ্গে সঙ্গে এখানে তারাবির নামাজ, যেহেতু সৌদি আরবেও বর্জিত করছে এবং অন্যান্য দেশেও হচ্ছে না, আমাদের এখানেও যেহেতু ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে কতগুলো নির্দেশনা দিয়েছে, সেটা আপনারা মেনেই ঘরে বসে তারাবি পড়েন। নিজের মনের মতো করে পড়েন।’

‘আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে। সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন, আল্লাহ সেটাই কবুল করবেন। কাজেই সেভাবে আপনারা করবেন। অযথা মসজিদে যেয়ে অন্য কেউ সংক্রমিত থাকলো, সে আরেকজনকে সংক্রমিত করলো বা আপনার নিজের হলে অন্যকে করবেন, সেটা কিন্তু করবেন না দয়া করে। বিষয়টা সবাই মেনে চলবেন, সেটাই আমরা চাই। যেহেতু এ অঞ্চলে কিছু এরকম দেখা গেছে। তাই সবাইকে আরও সচেতন থাকবে হবে’, বলেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com