বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

চুনারুঘাটে টিসিবির পণ্য বিক্রিতে নেই সামাজিক দূরত্ব!

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): সারাদেশে যখন করোনা সংক্রমণে মানুষ গৃহবন্দী, লকডাউন উপেক্ষা না করেই পেটের দায়ে ছুটাছুটি, তার উপর হবিগঞ্জের চুনারুঘাটে টিসিবির পণ্য বিক্রির এ অবস্থায় জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে চুনারুঘাট অস্হায়ী বাজার ডিসিপি হাই স্কুল মাঠে টিসিবির পণ্য বিক্রি করতে দেখা গেছে। শৃঙ্খলাবোধ না মেনেই টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। জানা যায়, সূলভ মূলে এ পণ্য উপাজেলা সহ বিভিন্ন স্হানীয় অস্হায়ী বাজারে বিক্রয় করা হচ্ছে। বিভিন্ন শ্রেণীর মানুষ করোনা সঙ্কটের মধ্যেও পেটের দায়ের

সূলভ মূলে টিসিবির পণ্য ক্রয় করছেন। কিন্তু নেই কোনো শৃঙ্খলাবোধ,আছে জনসমাগমের ভিড়, এই ভিড়ের মাঝেই পেটের দায়ে টিসিবির পণ্য ক্রয় করেছে জনসাধারণ মানুষ। কিন্তু টিসিবির পণ্য বিক্রেতারা কী জানেন না! যে প্রাণঘাতী করোনা ভাইরাসে কত মানুষের তাজা প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্ত ও হয়েছে হাজারের উপরে।

টিসিবির পণ্য কিনতে আসা রুমপা বেগম ও আমেনা খাতুন জানান, আমরা মহিলা মানুষ অনেকক্ষণ এই ভিড়ের মাঝে লাইন ধরে দাড়িয়ে টিসিবির পণ্য গ্রহণ করেছি। টিসিবির কর্তৃপক্ষ লাইনে বায় লাইন করে দিলেও কিছু মানুষ ঠেলাঠেলি করে লাইন ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যে কারণে পণ্য গ্রহণ করতে কষ্ট হয়।
রাহুল আমীন নামে এক লোক জানান, আমি অনেকক্ষণ ধরে লাইনে দাড়িয়ে ছিলাম, ঠেলাঠেলির কারণে আমি পণ্য গ্রহণ না করেই চলে এসেছি। আমার ধারণা সামাজিক দূরত্ব রাখতে টিসিবির পণ্য বন্টনে আইনশৃঙ্খলা বাহিনীর থাকা প্রয়োজন নতুবা শৃঙ্খলাবোধ করা যাবে না।

এব্যাপারে টিসিবির ডিলার রইছ উল্লাহ্ জানান, যারা টিসিবির পণ্য বিতরণে কাজ করছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন মোতাবেক টিসিবির পণ্য বিতরণ করা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, শৃঙ্খলাবোধ না মেনেই যারা টিসিবির পণ্য, খাদ্য সামগ্রী বিতরণ এমনকি করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় না রাখে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com