শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

লাকসামে করোনায় এক যুবক আক্রান্ত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: লাকসামে প্রথমবারের মতো একজনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ করোনা ভাইরাস পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে ওই যুবকের কোভিড-১৯ সংক্রমণের রিপোর্ট উপজেলা স্বাস্থ্য বিভাগে আসার সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত যুবক গত শনিবার ভোর রাতে অনেকটা গোপনীয় ভাবে নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসেছিল। ২৫ বছরের অবিবাহিত ওই যুবক নারায়ণগঞ্জে একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করে। দুইদিন পর সোমবার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠায়। বৃহস্পতিবার বিকেলে ওই যুবকের কোভিড-১৯ সংক্রমণের রিপোর্ট প্রজেটিভ আসার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তার বাড়ি লকডাউন করে দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল আলী জানান, লাকসাম উপজেলায় এ পর্যন্ত সন্দেহভাজন ১২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, ৯জনের রিপোর্ট এসেছে, ৮জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ করোনা ভাইরাস পাওয়া না গেলেও একজনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ প্রজেটিভ পাওয়া যায়। বাকি তিনজনের রিপোর্ট এখনো আসেনি।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম লাকসামে প্রথমবারের মতো একজনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ করোনা ভাইরাস পাওয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তি শারীরিক ভাবে সুস্থ রয়েছেন, তাকে বাড়িতে অবরুদ্ধ করে চিকিৎসা দেয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com