রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গরুর জন্য ঘাস কাটতে হাওরে গিয়ে বজ্রপাতে সিরাজ উদ্দিন(৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার শাহজাহান ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের পশ্চিমে হাওরে এ ঘটনা ঘটে।

সিরাজ উদ্দিন উপজেলার উত্তর সুরমা গ্রামের মৃত সাজউদ্দিনের ছেলে।

নিহত কৃষকের পরিবার সূত্রে জানা যায়, কৃষক সিরাজ মিয়া শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গ্রামের পাশের হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান। হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় একটি বজ্র তার শরীরে এসে আছড়ে পড়লে ঘটনাস্হলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com