বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের ত্রাণ দিচ্ছেন পৈলের চেয়ারম্যান

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক : মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দিচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত নিজের সিএনজি অটোরিকশা যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামের তালিকানুযায়ী চলে ত্রাণ কাজ। এক্ষেত্রে উনাকে সহযোগীতা করেন সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ও এলাকার যুবকরা। আগে মেম্বারদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে রাখেন। তারপর পর্যায়ক্রমে উনি বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে পৌছে দেন ত্রাণ।

শুধু সরকারি বরাদ্ধ থেকেই নয় পারিবারিকভাবে তহবিল গঠন করে মধ্যবিত্ত ও কর্মহীন পরিবারেও দেন খাদ্য সহায়তা। ত্রাণ নিয়ে যখন মানুষের বাড়ি বাড়ি যান তখন সরকার থেকে পাওয়া ত্রাণের পাশাপাশি নিজের তহবিল থেকে রাখেন বেশ কয়েকটি ব্যাগ। যে ব্যাগে থাকে ৫-৬ কেজি চাল। কখন কে বলে চেয়ারম্যান সাব আমার ঘরে খাবার নেই। তাৎক্ষনিক দিয়ে দেন চালের এ ব্যাগ।

এ মহতী উদ্যেগকে ইউনিয়নবাসী স্বাগত জানিয়ে বলেছেন এ যেন আমরা দ্বিতীয় পইলের সাবকে পেয়েছি। পূর্ব পৈল গ্রামের মাছ ব্যাবসায়ী জিয়াউর রহমান বলেন আমাদের চেয়ারম্যান সাব সততার প্রমাণ রেখেছেন। তিনি যে কত উদার মনের মানুষ, কত সৎ তিনি এই করোনার মধ্যে প্রমাণ করেছেন। দিনরাত ইউনিয়নবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন।

পৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ বলেন ত্রাণ হল গরীবের হক, তাদের হক আমি তাদের বাড়িতে দিয়ে আসি, কারণ পৈলবাসী আমাকে ২০১৬ সনে নির্বাচনে তাদের আমানত (ভোট) দিয়েছিল। আমি তাদের আমানত রাখার চেষ্টা করছি। আমার পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব সৈয়দ আহমদুল হক সাহেবের আদর্শ বুকে ধারণ করে, তাঁর নীতি আদর্শে ইউনিয়নবাসীকে সেবা দেয়ার অঙ্গীকার বদ্ধ। কারণ উনার শিখানো পথে হাটার চেষ্টা করছি মাত্র।

উপজেলা প্রকল্প অফিসের এক কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) বলেন দেশে যেখানে প্রতিদিন ত্রাণের চাল চুরি নিয়ে নিউজ হচ্ছে সেখানে পৈল ইউনিনের চেয়ারম্যান এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করছেন। আসলে তাদের মত জনপ্রতিনিধিই এ সমাজে বড় অভাব। উনার এ কাজকে স্বাগত জানাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com