সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে ২৮ বস্তা সরকারী চাল জব্দের ঘটনায় মামলা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ২৮ বস্তা চাউল জব্দের ঘটনায় জালাল মোল্লা ওরফে সজল মিয়া (৩৫) কে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। চুনারুঘাট থানার মামলা নং ৮ তাং ১৭-৪-২০২০ইং । আসামী জালাল মোল্লা ওরফে সজল মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের মহালদার বাড়ির হাজি সিরাজ মিয়ার পুত্র।

মামলার তদন্তকারী অফিসার অলক বড়ুয়া জানান, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার পৌরশহরের বাল্লা রোড থেকে ২ টি টমটমে ২৮ বস্তা চাউলসহ দুই চালক কে থানা পুলিশ আটক করে।

আটক টমটম ড্রাইভারদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের জালাল মোল্লা ওরফে সজল মিয়া তাদের ভাড়া নিয়ে চাউলের বস্তা গুলো চুনারুঘাট বাজারের বাল্লা রোডে নিয়ে আসতে বলেন।

স্থানীয় মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন বলেন, সরকারের বরাদ্দকৃত চাউল ইউপি সদস্য ও ট্যাগ অফিসারের উপস্থিতে স্বচ্ছতা অনুযায়ী বিতরণ করি। তারপর যদি কেউ বিক্রি করে এর দায় আমাদের না।

ওসি শেখ নাজমুল হক বলেন সারাদেশে করোনা মহামারিতে যারা গরীবের চাউল বা খাদ্য সামগ্রী আত্মসাৎ করবে, সে যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। সুষ্ট তদন্তের মাধ্যমে আটক চাউলের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পরও যারা সরকারের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী আত্মসাৎ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com