সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে মারা যাওয়া কিশোরী করোনা আক্রান্ত ছিল না

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর উপজেলায় জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া কিশোরী করোনা ভাইরাসে আক্রান্ত ছিল না। তার নমুনা পরীক্ষা করে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক আল মামুন তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত প্রতিবেদনে সেই কিশোরীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বুধবার উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের আলফাজ উদ্দিনের মেয়ে মাহিয়া আক্তার (১৩) জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার স্বজনরা। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

পরদিন বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। পরে বিকালে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সে কিশোরীকে করোনায় আক্রান্ত কি না তা পরীক্ষার জন্য হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com